Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মাদারগঞ্জ

থানার ভল্ট থেকে শতদলের ৯৯ লাখ টাকা, ৫ শতাংশ করে ফেরত পাচ্ছেন গ্রাহকেরা

থানার ভল্ট থেকে শতদলের ৯৯ লাখ টাকা, ৫ শতাংশ করে ফেরত পাচ্ছেন গ্রাহকেরা

আব্দুর রহিম খান, নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মাদারগঞ্জে থানার ভল্টে সংরক্ষিত শতদল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রায় ৯৯ লাখ টাকা গ্রাহকদের ফেরত দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সমিতির গ্রাহক মাজেদ ইসলামকে টাকা দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

প্রাথমিক পর্যায়ে মাদারগঞ্জ পৌরসভা ও ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের গ্রাহকদের টাকা দেওয়া হচ্ছে। যেসব গ্রাহকের আমানত ৩ লাখ টাকার নিচে, তাঁদের জমার ৫ শতাংশ হারে অর্থ ফেরত দেওয়া হচ্ছে। ৩ লাখ টাকার বেশি আমানতকারীরাও পর্যায়ক্রমে টাকা পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে বৃহস্পতিবার তাঁদের টাকা বিতরণ করা হয়নি।

এরই মধ্যে মাদারগঞ্জের ঝালুপাড়া এলাকার গ্রাহক শ্রীমতি রুপসী তাঁর জমা থাকা ২ লাখ টাকা থেকে ৫ শতাংশ হিসেবে ১০ হাজার টাকা ফেরত পেয়েছেন।

টাকা বিতরণ কার্যক্রমে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, শতদল সমবায় সমিতির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মাদারগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মুঞ্জরুল ইসলাম মুসা, অর্থ উদ্ধার কমিটির প্রধান সমন্বয়ক মুখলেছুর রহমান, আহ্বায়ক মমতাজুর রহমান, সদস্য সচিব মাফিদুল, সদস্য রকিবুল ইসলাম ও সোনা মোল্লাসহ সংশ্লিষ্টরা।

জেলা সমবায় দপ্তর সূত্রে জানা গেছে, মাদারগঞ্জের ২৩টি সমবায় সমিতিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব সমিতির গ্রাহকসংখ্যা ৩২ হাজার ৪২৪ জন। গ্রাহকদের অভিযোগ, এসব সমিতিতে তাঁদের প্রায় ৭২০ কোটি ১৯ লাখ ১৫০ টাকা আটকে আছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, প্রবাসী, দিনমজুর, পোশাকশ্রমিক ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

আমানতের টাকা ফেরতের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ভুক্তভোগী গ্রাহকেরা। গত ২৭ সেপ্টেম্বর তাঁরা মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেন। এর পরই শতদল সমবায় সমিতির থানার ভল্টে থাকা অর্থ থেকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, প্রথম ধাপে পৌরসভা ও বালিজুড়ী ইউনিয়নের ৩ লাখ টাকার নিচে আমানতকারীদের ৫ শতাংশ হারে অর্থ ফেরত দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের গ্রাহকদেরও এ কার্যক্রমের আওতায় আনা হবে।

তবে ৩ লাখ টাকার বেশি আমানতকারীদের অর্থ ফেরতের সময়সূচি এবং তাঁদের জমার বাকি অংশ কীভাবে ও কখন পরিশোধ করা হবে, তা নিয়ে গ্রাহকদের মধ্যে এখনও অপেক্ষা রয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies