Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মাদারগঞ্জ

মাদারগঞ্জে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, মানসিক হতাশায় আত্মহত্যার ধারণা

মাদারগঞ্জে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, মানসিক হতাশায় আত্মহত্যার ধারণা

আলমগীর হোসাইন ||

জামালপুরের মাদারগঞ্জে ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সজিব (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বাণিকুঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সজিব ওই এলাকার ব্যবসায়ী নজরুল ইসলাম ভুট্টোর বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সজিব নিজ ঘরের একটি কক্ষে একাকী থাকতেন। দুপুরে তার ঘরের জানালা খোলা দেখে স্থানীয়রা ভেতরে ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, আনুমানিক ৩-৪ বছর আগে সজিবের বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে এক সড়ক দুর্ঘটনায় তার মামা শফিকুল মারা যান। ওই দুর্ঘটনায় সজিবও মাথায় মারাত্মক আঘাত পান। এরপর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পরবর্তীতে তাকে বিয়ে দেওয়া হলেও স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে নিজ ঘরে একাকী জীবন কাটাচ্ছিলেন তিনি।

নিহতের বাবা নজরুল ইসলাম ভুট্টো ঋণের দায়ে নিজের ফলের দোকান ও জমি বিক্রি করে বর্তমানে কুমিল্লায় হাওয়াই মিঠাই বিক্রি করছেন। মা স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায় জানান, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদন সাপেক্ষে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies