Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
ইসলামপুর

মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক-৩

মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক-৩

আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি ।।

জামালপুরের মাদারগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাবেক এক ছাত্রলীগ নেতাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— মাদারগঞ্জের মহিষবাথান এলাকার ফজল হকের ছেলে নজরুল ইসলাম (৩৫), মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের বন্দরৌহা শাহীন বাজার এলাকার রফিক মেম্বারের ছেলে ওমর ফারুক (৩২) এবং একই এলাকার রহিমের ছেলে চঞ্চল মিয়া (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) রাতে কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায় নজরুল ইসলামের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আটককৃত ওমর ফারুক মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ২৭ নং বন্দরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দপ্তরী হিসেবে কর্মরত। তার পিতা আব্দুর রফিক উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, আটককৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে বিচারিক কার্যক্রমের জন্য তাদেরকে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies