মোঃ এনামুল হক
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে “রেইনস ” প্রকল্পের ২০২৬-২৭ বৎসরে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৭ অক্টোবর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) এর সহযোগিতায় পাথর্শী ইউনিয়ন পরিষদ হল রুমে দিনব্যাপী পরিকল্পনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদ ।
কর্মপরিকল্পনা অনুষ্ঠানে রেইনস প্রকল্প ও পুষ্টি কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মোছা তানিজা কাদির ।
পুষ্টি কর্মপরিকল্পনায় বিভিন্ন ইউনিয়নের মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের সদস্য, জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মী, গণমাধ্যম কর্মীরা ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জনজীবনে পুষ্টির গুরুত্ব ও কিভাবে পুষ্টির ঘাটতি পূরণ করা যায় তা নিয়ে ২০২৬-২৭ বৎসরের জন্য বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
বিশেষ করে শিশুদের পুষ্টির ওপর জোর দিতে বলা হয়। এসময় গ্রুপ ভিত্তিক পর্যালোচনা ও পুষ্টি বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন অংশগ্রহণ কারীরা।




