Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
বকশীগঞ্জ

বকশীগঞ্জে সড়ক নির্মাণকাজ বন্ধ, শেষ হওয়ার অপেক্ষায় এলাকাবাসী

বকশীগঞ্জে সড়ক নির্মাণকাজ বন্ধ, শেষ হওয়ার অপেক্ষায় এলাকাবাসী


রাশেদুল ইসলাম রনি, বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে প্রায় ২ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন ৪ দশমিক ৯ কিলোমিটার সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হলেও এখনো নতুন দরপত্র আহ্বান করা হয়নি। এতে সড়কটির নির্মাণকাজ কবে শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
সড়কটি বকশীগঞ্জ পৌর বাসস্ট্যান্ডের বটতলা থেকে জব্বারগঞ্জ বাজার হয়ে পুরাতন গরুহাটি পর্যন্ত বিস্তৃত।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা কাজে বাধা দেন। পরে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হক নিম্নমানের কাজের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করেন। এরপরও সড়কটির নির্মাণকাজ শেষ হয়নি।
এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও এখনো সড়কটির নির্মাণকাজ অসমাপ্ত পড়ে আছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাদ দেওয়ার পর নতুন দরপত্র আহ্বান না করায় কাজ কবে শুরু হবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী বলেন, ‘ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে। অতি দ্রুত নতুন দরপত্র আহ্বান করা হবে এবং কাজ সম্পন্ন করা হবে।’
দীর্ঘদিন ধরে সড়কটির নির্মাণকাজ বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। এ দুর্ভোগ লাঘবে দ্রুত নতুন দরপত্র আহ্বান করে সড়কটির নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies