মোঃ এনামুল হক-স্টাফ রিপোর্টার:
জামালপুরের ইসলামপুরে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা, এ,এ,এম আবু তাহের।
তিনি জানান, শুক্রবার বিকালে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের বোলাকীপাড়া ও টুংরাপাড়া গ্রামে কুকুর কামড়ে আহতের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, শুক্রবার হঠাৎ কয়েকটি কুকুর গ্রামে ঢুকে পড়ে। এরপর যাকে সামনে পেয়েছে, তাকেই কামড়াতে থাকে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কুকুরের আক্রমণে নারী, শিশুসহ অন্তত ১৫ জন আহত হন।আহতদের মধ্যে আলিক, সাবিদ, সাজু, চাদর, কাউসার, নাজমুল, রাবিয়া, মুশফিক ও শহীদসহ নয়জন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।অন্য আহতরা বকশীগঞ্জ ও শেরপুর জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।আহত শহীদ জানান, সকালে হঠাৎ কুকুরটি গ্রামে ঢুকে একের পর এক মানুষকে কামড়াতে থাকে। পরে স্থানীয়রা সতর্ক হয়ে কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করেন।বোলাকীপাড়া গ্রামের ইউপি সদস্য আমিনুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিস্টার আলী জানান কুকুরের কামড়ে যারা আহত হয়েছে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা নিতে।ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছেন, কুকুরের কামড়ে আহত নয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।




