Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: জামালপুরে সাত জনের দাফন সম্পন্ন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: জামালপুরে সাত জনের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি জামালপুরঃ

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭জনের বাড়ি জামালপুর সদর উপজেলায়। একই উপজেলার ৭ জনের মৃত্যুতে শোকের মাতম চলছে পুরো জেলাজুড়ে। ইতিমধ্যে হয়ে গেছে সবার দাফন। আর এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়ে স্বজন ও এলাকাবাসী। আর পরিবহনটি বিষয়ে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিহতদের পারিবারের পাশে দাড়ানোর কথা জানায় সংসদ সদস্য।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় মিনালের বাবার বাড়ি ঘোড়াকান্দা গ্রামে মর্জিনা ও মিনালের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁদের সেখানকার কবরস্থানে দাফন করা হয়। একই দিন সকাল ১০টায় ভাটিপাড়া গ্রামে মোফাজ্জল হোসেন লেবু ও তাঁর মা রাশিদা বেগমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়। পাশাপাশি সময়ে বাকি তিনজনের মরদেহ দাফন করা হয়।

এরআগে শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ জামালপুরের সাতজন নিহত হন।

নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন লেবু (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫), অটোরিকশার চালক জামালপুর সদরের বীর গোবিন্দপুর গ্রামের মো. সুজন আলী (৪৪), জামালপুর সদর উপজেলার বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগম (৩৯) রয়েছেন।

একটি দুর্ঘটনা মুহূর্তেই তছনছ করে দিয়েছে একটি পরিবারকে। যে বাড়িতে মা, ছেলে, মেয়ে ও নাতির উপস্থিতিতে চলত স্বাভাবিক জীবনযাপন, সেই পরিবারের সদস্যদেরই এখন চিরনিদ্রায় শায়িত হতে হলো দুই বাড়ির কবরস্থানে। স্বজনদের আহাজারি আর প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

চারটি খাটিয়া, চারটি কবর আর অসংখ্য অশ্রুসিক্ত চোখ ভাটিপাড়া গ্রামের এই দৃশ্য যেন এক পরিবারের ভেঙে পড়ার গল্প। একই পরিবারের চারজনকে একসঙ্গে হারানোর শোক মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। সড়ক দুর্ঘটনায় এক মুহূর্তেই থেমে গেছে চারটি জীবন, রেখে গেছে স্বজনদের বুকভরা হাহাকার।

স্থানীয় বাসিন্দা আজাদ ফারাজি বলেন, “আগে টেলিভিশনে দেখতাম, একই পরিবারের পাঁচ-সাতজন মারা গেছেন। আজ নিজের এলাকায় এমন ঘটনা ঘটল। বিষয়টি সত্যিই কষ্টের। আমরা পুরো এলাকাবাসী শোকে স্তব্ধ। আমার বলার ভাষা নেই।

এ ঘটনায় শোক প্রকাশ করে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বলেন “প্রথমেই নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই পরিবারের চারজনসহ জামালপুরের ছয়জনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা কীভাবে রোধ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি এবং তাঁদের সহযোগিতায় এগিয়ে আসব।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies