Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু,আহত কিশোর

ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু,আহত কিশোর

সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:

জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ।

তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।শনিবার (৩ অক্টোবর) সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি জামালপুর রেলওয়ে থানাধীন পিয়ারপুর ও নুরুন্দি স্টেশনের মধ্যবর্তী ইটাইল ও শ্মশানঘাট এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা অজ্ঞাতপরিচয় ওই যুবক নিচে পড়ে যান। পরে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময় ছাদ থেকে পড়ে আনুমানিক ১৬ বছর বয়সী আরও এক কিশোর গুরুতর আহত হয়।আহত কিশোরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে তার পরিচয় ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।ঘটনার পর জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রবিউল ইসলাম জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies