Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
বকশীগঞ্জ

বকশীগঞ্জে গারো হিলস্ রানার্স কমিউনিটির উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

বকশীগঞ্জে গারো হিলস্ রানার্স কমিউনিটির উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

যুবসমাজকে মাদক, জুয়া ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গড়ার প্রত্যয়ে জামালপুরের বকশীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পাঁচ কিলোমিটার মিনি ম্যারাথন। শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি।

বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টা ৩০ মিনিটে উপজেলার লাউচাপড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ মিনি ম্যারাথনের উদ্বোধন করেন শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহতাসিম বিল্লাহ রুবেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটির সভাপতি মো. মেসবাহ উল হক তুহিন, সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান, আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুস সাকিব, সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ম্যারাথনে অংশগ্রহণকারীরা লাউচাপড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পাঁচ কিলোমিটার দৌড়ে অংশ নেন। দৌড় শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য খেজুর, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি ও হালকা খাবারের ব্যবস্থা করা হয়।

আয়োজকরা জানান, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে মাদক, জুয়া, নেশা ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত শরীরচর্চা, ব্যায়াম ও মিনি ম্যারাথনের আয়োজন করে আসছে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি।

তাদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়বে, নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে উঠবে এবং একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies