Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১

জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক ।। জামালপুরের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের ১৩২ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি। এ সময় মাদকসহ মিজানুর রহমান (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ১০৬৬ নম্বর পিলারের কাছে জামাইপাড়া এলাকায় অভিযান চালায় ইজলামারী বিওপির সদস্যরা। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৯৮ হাজার টাকা।

অন্যদিকে, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে ধানুয়া-কামালপুর বিওপির সদস্যরা। এ সময় ১৮ হাজার টাকা মূল্যের ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ মিজানুর রহমান (২০) নামে এক যুবককে আটক করা হয়।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, বুধবার (২১ অক্টোবর) ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দের ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies