Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান জিলানী, সেক্রেটারি লিয়ন 

রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান জিলানী, সেক্রেটারি লিয়ন 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহবুবুর রহমান জিলানী ভাইস চেয়ারম্যান এবং খায়রুল ইসলাম লিয়ন সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুরে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বিশেষ সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। জামালপুর ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আজীবন সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, মাহবুবুর রহমান জিলানী, খায়রুল ইসলাম লিয়ন এবং রেড ক্রিসেন্টের ইউনিয়ন অফিসার জীবন কুমার বিশ্বাস।

সভাটির দ্বিতীয় অধিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মাহবুবুর রহমান জিলানীকে ভাইস চেয়ারম্যান এবং খায়রুল ইসলাম লিয়নকে সেক্রেটারি নির্বাচিত ঘোষণা করা হয়।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি, মো. জিয়াউল হক জিয়া, মো. সাঈদ বিন আনোয়ার সজিব, মো. ইকরামুল হক ও সাইফুল আল খান।

রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফজলুল হক নির্বাচিত নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় রেড ক্রিসেন্টের জামালপুর ইউনিটের আজীবন সদস্য, সিনিয়র আরসিওআই এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies