Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

ময়লা-আবর্জনায় ভরা পৌর গোরস্থান পরিচ্ছন্নতায় যুবদল নেতা

ময়লা-আবর্জনায় ভরা পৌর গোরস্থান পরিচ্ছন্নতায় যুবদল নেতা

হৃদয় আহমেদ, জেলা প্রতিনিধি জামালপুরঃ

গোরস্থানে শায়িত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জামালপুর পৌর গোরস্থান পরিষ্কারের অভিযান শুরু করেছেন জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান।

দীর্ঘদিনের অবহেলা ও ময়লা-আবর্জনায় অপরিচ্ছন্ন হয়ে পড়া গোরস্থানটির পরিবেশ ফিরিয়ে আনতে বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে এ কার্যক্রম শুরু করেন তিনি।

মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সোহেল রানা খান।

পরে দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গোরস্থানটিতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং গোরস্থানের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোহেল রানা খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং গোরস্থানের পরিবেশ পরিচ্ছন্ন রাখতেই এ উদ্যোগ নিয়েছি। যত দিন প্রয়োজন, নিজের অর্থায়নে পুরো গোরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ অব্যাহত রাখব।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies