Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
আন্তর্জাতিক

জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১০৯, নিখোঁজ ১১৬ জনের বেশি

জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১০৯, নিখোঁজ ১১৬ জনের বেশি

আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫টি শিশুও রয়েছে। এ ঘটনায় এখনো ১১৬ জনের বেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

রোববার এক বিবৃতিতে আইওএম জানায়, বেঁচে ফেরা যাত্রীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে নৌকাটি জিবুতির পূর্ব উপকূলের গুহেরে এলাকার কাছে ডুবে যায়। শুক্রবার ভোর হওয়ার আগপর্যন্ত দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি এডেন উপসাগর ও বাব আল-মানদেব প্রণালির মুখোমুখি অবস্থিত।

নৌকাটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিলেন। এটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় বেঁচে ফিরেছেন ৮০ জনের বেশি, যাঁরা সবাই ইথিওপিয়ার নাগরিক। নিখোঁজদের সন্ধানে জিবুতির উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।

জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোইসাক বলেন, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাঁদের দল ঘটনাস্থলে জরুরি সহায়তা দিচ্ছে। এই প্রাণহানিকে তিনি ভয়াবহ বিপর্যয় হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, অর্থনৈতিক সুযোগের সন্ধানে অভিবাসীরা যে পথে যাত্রা করেন, সেই পথে তাঁদের সামনে থাকা ভয়াবহ ঝুঁকির কথা এই দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দিয়েছে।

আফ্রিকার হর্ন অঞ্চল থেকে ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার জন্য বাব আল-মানদেব প্রণালি অভিবাসীদের কাছে একটি পরিচিত পথ। সবচেয়ে সরু অংশে জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী এই জলপথের প্রস্থ প্রায় ২০ কিলোমিটার। দূরত্ব তুলনামূলক কম হলেও নৌযাত্রাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

কর্মসংস্থান ও নিরাপদ জীবনের আশায় হাজারো মানুষ এই পথে যাত্রা করেন। তবে অঞ্চলে চলমান অস্থিরতা, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ এবং গত মাসে ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুতি যোদ্ধাদের নতুন করে সংঘাত শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

আইওএমের তথ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর থেকে ইথিওপিয়া থেকে জিবুতিতে ২০ হাজারের বেশি অভিবাসীর আগমন নথিভুক্ত করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, গত বছর পাঁচ লাখের বেশি মানুষ এই পথ ধরে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেন। তাঁদের মধ্যে অন্তত ৯০০ জনের মৃত্যু হয়েছে অথবা তাঁরা নিখোঁজ রয়েছেন।

এদিকে, ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বিপরীতমুখী অভিবাসনও বাড়ছে। দেশটির সহিংসতা থেকে বাঁচতে কয়েক হাজার মানুষ জিবুতিতে আশ্রয় নিচ্ছেন। ফলে দেশটি একদিকে অভিবাসীদের যাত্রাপথের গুরুত্বপূর্ণ কেন্দ্র, অন্যদিকে সংঘাত থেকে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থল হিসেবেও ভূমিকা রাখছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies