Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
আন্তর্জাতিক

সৌদি আরবের রাজধানী রিয়াদে একের পর এক বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে একের পর এক বিস্ফোরণ

Oplus_131072


আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোরে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপির সাংবাদিকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
এর আগে রাজধানীজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করে সৌদি কর্তৃপক্ষ। সতর্কবার্তায় নাগরিকদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। সতর্কতা জারির কিছুক্ষণ পর রিয়াদে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত বেড়েছে। সৌদি আরবের বিভিন্ন এলাকায় হুতি হামলার সতর্কতা জারি হলেও পরে কয়েকটি এলাকায় সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
চলমান সংঘাতের মধ্যে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় অংশ এবং কৌশলগত বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এর ফলে সৌদি আরবের তেল রপ্তানি ও সামুদ্রিক যোগাযোগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে হুতিরা সৌদি আরবের বিভিন্ন সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। সৌদি নেতৃত্বাধীন জোটও হুতিদের হামলার জবাবে ইয়েমেনে পাল্টা বিমান হামলা চালানোর কথা জানিয়েছে।
এদিকে চলমান সংঘাতের কারণে ইয়েমেনে নতুন করে এক লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য জানিয়েছে। প্রায় তিন হাজার মানুষ সমুদ্রপথে জিবুতিতে আশ্রয় নিয়েছেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies