যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে তিনি এ তথ্য জানান।
হেগসেথ বলেন, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত পরিচালনা ও রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত কিছু ব্যয়ও এ হিসাবের অন্তর্ভুক্ত। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর আগে ট্রাম্প প্রশাসন মে মাসে যুদ্ধের ব্যয় ২৯ বিলিয়ন ডলার বলে জানিয়েছিল।
React:




