Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
ইতিহাস

এক উপজেলার সব ইউপিতে একই ধাপে নির্বাচন

এক উপজেলার সব ইউপিতে একই ধাপে নির্বাচন

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো উপজেলায় একাধিক ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন না করে ওই উপজেলার সব ইউনিয়নে একই ধাপে ভোটগ্রহণ করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ইউপি নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। তবে পাঁচ ধাপে নাকি ছয় ধাপে নির্বাচন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে একটি উপজেলার সব ইউনিয়নের নির্বাচন একই ধাপে অনুষ্ঠিত হবে।

ইসি সচিব বলেন, একই উপজেলার কিছু ইউনিয়নে এক ধাপে এবং অন্য ইউনিয়নে ভিন্ন ধাপে নির্বাচন হলে সেখানে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণে উপজেলাভিত্তিকভাবে সব ইউনিয়নে একইসঙ্গে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি কমিশনের এখতিয়ার বলেও জানান তিনি।

স্থানীয় নির্বাচনে পোস্টার না থাকার সম্ভাবনা

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা প্রসঙ্গে ইসি সচিব বলেন, তাঁর জানামতে স্থানীয় নির্বাচনে পোস্টার থাকবে না। তবে এ ছাড়া বিধিমালায় কী ধরনের পরিবর্তন আনা হচ্ছে, তা পরবর্তী সময়ে জানানো হবে।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

সাংবাদিকদের জন্য অনলাইন কার্ড

জাতীয় নির্বাচনসহ সব ধরনের নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের অনলাইনে কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এ লক্ষ্যে নির্বাচনসংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)সহ বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে একটি সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসি সচিব বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন, ইসির অতিরিক্ত সচিব মো. সামসুল আলম, আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ-দৌলাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেকাংশে স্বাধীন সাংবাদিকতার ওপর নির্ভর করে। অতীতে অনেক অপেশাদার ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতাকর্মী সাংবাদিক পরিচয়ে কার্ড নিয়েছেন। এ ধরনের ঘটনা বন্ধে স্বচ্ছ প্রক্রিয়া প্রয়োজন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের নতুন উদ্যোগে পেশাদার সাংবাদিকরা যাতে যথাযথভাবে কার্ড পান, সে বিষয়ে তারা অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো ট্রায়াল ছাড়াই সাংবাদিক ও পর্যবেক্ষকদের অনলাইনে কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছিল ইসি। এ জন্য একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছিল। তবে আবেদনের পর প্রায় ১৪ হাজার সাংবাদিকের তথ্য অনলাইনে উন্মুক্ত হয়ে পড়ায় গণমাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়। পরে ওই প্রক্রিয়া থেকে সরে আসে কমিশন।

এবার আগের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে নিরাপদ ও কার্যকর সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies