Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
বিশেষ

২৩ সেপ্টেম্বর ছুটি পাবেন না যারা

২৩ সেপ্টেম্বর ছুটি পাবেন না যারা

জামালপুর ডেস্ক:

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় এক দিনের ছুটি থাকবে। তবে এ ছুটি সরকারি-বেসরকারি অফিসসহ কর্মজীবীদের জন্য প্রযোজ্য নয়। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকারি চাকরিজীবী ও অন্যান্য কর্মজীবীদের জন্য দিনটি স্বাভাবিক কর্মদিবস হিসেবে বিবেচিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারিত রয়েছে। তবে দিনটি সাধারণ বা সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত নয়।

এ কারণে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম যথারীতি চলবে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী অফিসে উপস্থিত থাকতে হবে।

এদিকে ২৩ সেপ্টেম্বর ছুটির পর ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত ক্লাস ও কর্মস্থলে ফিরতে হবে।

তবে কেউ ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিতে পারলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন। সে ক্ষেত্রে ২৩ সেপ্টেম্বর বুধবার থেকে ২৬ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত ছুটি পাওয়া সম্ভব হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর শনিবার শুভ মধু পূর্ণিমা রয়েছে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে অতিরিক্ত কোনো ছুটি যুক্ত হচ্ছে না।

অন্যদিকে ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies