Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
অন্যান্য

সনাতনীদের জন্য আমার দরজা সবসময় খোলা: অর্থমন্ত্রী

সনাতনীদের জন্য আমার দরজা সবসময় খোলা: অর্থমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের জন্য নিজের দরজা সবসময় খোলা বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সামাজিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে গুণগত পরিবর্তন এসেছে। সবকিছু পুরোপুরি পরিবর্তন না হলেও এ পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের জেএম সেন হল প্রাঙ্গণে শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মমহাসম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এ সমাবেশের আয়োজন করে।সরকার কোনো বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয়, বরং সব বাংলাদেশির জীবনমান উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেন আমির খসরু। তিনি বলেন, বর্তমান সরকার কোনো বিশেষ গোষ্ঠীর জন্য ক্ষমতায় আসেনি। বাংলাদেশের সব গোষ্ঠীর ভোটে বিপুল জয় নিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে। সনাতনী, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী সবাই ভোট দিয়েছেন। এ সরকার গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার।সরকার সব গোষ্ঠীর কথা বিবেচনায় রেখে নীতিমালা প্রণয়ন করছে দাবি করে তিনি বলেন, মসজিদে যে অনুদান দেওয়া হবে, মন্দিরেও একই অনুদান দেওয়া হবে। মসজিদের ইমামকে যা দেওয়া হয়েছে, মন্দিরের পুরোহিতকেও তা দেওয়া হয়েছে। বাংলাদেশে আগে এমনটি হয়নি।সরকার সব গোষ্ঠীর কথা বিবেচনায় রেখে নীতিমালা প্রণয়ন করছে দাবি করে তিনি বলেন, মসজিদে যে অনুদান দেওয়া হবে, মন্দিরেও একই অনুদান দেওয়া হবে। মসজিদের ইমামকে যা দেওয়া হয়েছে, মন্দিরের পুরোহিতকেও তা দেওয়া হয়েছে। বাংলাদেশে আগে এমনটি হয়নি

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আমির খসরু বলেন, ‘আপনারা আমাদের কাছে আসবেন। কারও মাধ্যম লাগবে না, সরাসরি আসবেন। সনাতনীদের জন্য আমার দরজা সবসময় খোলা। আপনাদের যেসব সমস্যা আছে, সেগুলো আমরা চিহ্নিত করবো এবং সমাধানে কাজ করবো।’তিনি আরও বলেন, ‘এখানে আপনারা নিজেদের দুর্বল মনে করবেন না। নিজেদের অন্যদের থেকে পৃথক মনে করবেন না। আমরা এমন দেশ গড়তে চাই, যেখানে সব মানুষ নিজ নিজ উৎসব পালন করবে, নিজ নিজ অধিকার ভোগ করবে এবং সমঅধিকার পাবে। কারও জন্য বিশেষ কিছু করা হবে না, আবার কোনো গোষ্ঠীকে ছোট করেও দেখা হবে না।’

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies