Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
অন্যান্য

উল্টো পথে বিমানমন্ত্রীর গাড়ি, পুলিশের দুই মামলা- ইতিহাসে প্রথম!

উল্টো পথে বিমানমন্ত্রীর গাড়ি, পুলিশের দুই মামলা- ইতিহাসে প্রথম!

রাজধানীর ব্যস্ত সড়কে উল্টো পথে ছুটছিল পতাকাবাহী মন্ত্রীর গাড়ি। হঠাৎ ট্রাফিক পুলিশের বাধা। থামিয়ে দেওয়া হলো গাড়ি। এরপর যা হলো, তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সচিবালয়ে—মন্ত্রীর গাড়ির বিরুদ্ধেই মামলা করল পুলিশ!

বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটে রাজধানীর সার্কিট হাউজ রোডে ঘটে এই ঘটনা। ট্রাফিক বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পতাকাবাহী একটি গাড়ি সার্কিট হাউজ সড়কের উল্টো দিক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫। ট্রাফিক পুলিশ গাড়িটি থামানোর পর চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। দুটি মামলায় তিন হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আর এখানেই ঘটনার নাটকীয়তা আরও বাড়ে।

পুলিশের তথ্য অনুযায়ী, গাড়িটি ছিল বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর। ঘটনার সময় গাড়িতে ছিলেন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

ট্রাফিক কর্মকর্তাদের দাবি, বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা এটিই প্রথম।

এর আগে যানজট এড়াতে কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টো পথে চলার ঘটনা বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে এসেছে। কিন্তু সেসব ঘটনায় মামলা হওয়ার নজির নেই।

ফিচার ইমেজ: ইত্তেফাক

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies