Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
অন্যান্য

প্রথম কলাম ।। ২ নভেম্বর

ফজর শুরু: ভোর ৪:৪৯ মিনিট
সূর্যোদয়: সকাল ৬:০৭ মিনিট
সূর্যাস্ত: সন্ধ্যা ৫:২১ মিনিট

কোরআন থেকে অনুবাদ


পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তারাই জান্নাতের অধিবাসী। তারা সেখানেই চিরকাল থাকবে। [সুরা বাকারা – ২:৮২]

যখন আমি বনী-ইসরাঈলে র কাছ থেকে অঙ্গীকার নিলাম যে, তোমরা আল্লাহ ছাড়া কারও উপাসনা করবে না, পিতা-মাতা, আত্নীয়-স্ব জন, এতীম ও দীন-দরিদ্রদ ের সাথে সদ্ব্যবহার করবে, মানুষকে সৎ কথাবার্তা বলবে, নামায প্রতিষ্ঠা করবে এবং যাকাত দেবে, তখন সামান্য কয়েকজন ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিলে, তোমরাই অগ্রাহ্যকারী। [সুরা বাকারা – ২:৮৩]

দিবস/উদযাপন

সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস

প্রতি বছর ২ নভেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। সাংবাদিকদের হত্যা, নির্যাতন, অপহরণ ও অন্যান্য অপরাধের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৩ সালে দিবসটি ঘোষণা করে। ২০১৩ সালের ২ নভেম্বর মালিতে দুই ফরাসি সাংবাদিক হত্যার ঘটনার স্মরণে দিনটি নির্ধারণ করা হয়। সাংবাদিকদের ওপর সংঘটিত অপরাধের সুষ্ঠু তদন্ত, বিচার ও অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার দাবিই দিবসটির মূল প্রতিপাদ্য।

ইতিহাসে আজ

১. ১৮৮৯ সালের ২ নভেম্বর: যুক্তরাষ্ট্রের দুটি অঙ্গরাজ্যের আত্মপ্রকাশ

১৮৮৯ সালের ২ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৩৯তম অঙ্গরাজ্য হিসেবে নর্থ ডাকোটা এবং ৪০তম অঙ্গরাজ্য হিসেবে সাউথ ডাকোটা যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। প্রেসিডেন্ট বেঞ্জামিন হ্যারিসন এদিন দুটি অঙ্গরাজ্যকে স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।

২. ১৯১৭ সালের ২ নভেম্বর: বেলফোর ঘোষণা

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর এদিন ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার পক্ষে ব্রিটিশ সরকারের সমর্থন ঘোষণা করেন। ব্রিটিশ ইহুদি নেতা লর্ড রথসচাইল্ডকে লেখা চিঠির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। পরবর্তী সময়ে এটি বেলফোর ঘোষণা নামে পরিচিতি পায়। ফিলিস্তিনের ইতিহাস ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পটভূমিতে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

৩. ১৯১৬ সালের ২ নভেম্বর: শরিফ হুসেইনের আরবদের রাজা ঘোষণা

প্রথম বিশ্বযুদ্ধের সময় উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে আরব বিদ্রোহের নেতৃত্ব দেন মক্কার শরিফ হুসেইন ইবনে আলী। ১৯১৬ সালের ২ নভেম্বর তাঁকে আরবদের রাজা হিসেবে ঘোষণা করা হয় বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। তবে তাঁর এই উপাধি নিয়ে ব্রিটেনসহ মিত্রশক্তির আপত্তি ছিল। পরবর্তী সময়ে তাঁকে হিজাজের রাজা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আরব জাতীয়তাবাদ ও উসমানীয় সাম্রাজ্যের পতনের ইতিহাসে ঘটনাটি গুরুত্বপূর্ণ।

৪. ১৯২০ সালের ২ নভেম্বর: বেতার মাধ্যমে প্রথম বাণিজ্যিক সংবাদ সম্প্রচার

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গে KDKA বেতারকেন্দ্র থেকে এদিন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সরাসরি সম্প্রচার করা হয়। ওয়ারেন জি হার্ডিং ও জেমস কক্সের নির্বাচনী ফলাফল প্রচারের মধ্য দিয়ে বেতার সাংবাদিকতার নতুন অধ্যায়ের সূচনা ঘটে। ঘটনাটি আধুনিক সংবাদ সম্প্রচারের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

৫. ১৯৪৭ সালের ২ নভেম্বর: বিশ্বের বৃহত্তম উড়োজাহাজের প্রথম উড্ডয়ন

মার্কিন বিমানচালক ও উদ্যোক্তা হাওয়ার্ড হিউজের নকশায় নির্মিত বিশাল উড়োজাহাজ হিউজেস এইচ-৪ হারকিউলিস প্রথমবারের মতো উড্ডয়ন করে। ‘স্প্রুস গুজ’ নামে পরিচিত উড়োজাহাজটি কাঠ দিয়ে তৈরি হয়েছিল। ক্যালিফোর্নিয়ার লং বিচ বন্দরে পরীক্ষামূলক উড্ডয়নে এটি পানির ওপর দিয়ে প্রায় এক মিনিট আকাশে ভেসে ছিল। উড়োজাহাজটির এটিই ছিল একমাত্র উড্ডয়ন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies