ফজর শুরু: ভোর ৪:৪৭ মিনিট
সূর্যোদয়: সকাল ৬:০৪ মিনিট
সূর্যাস্ত: সন্ধ্যা ৫:২৪ মিনিট
কোরআন থেকে অনুবাদ
হে মুসলমানগণ, তোমরা কি আশা কর যে, তারা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে একদল ছিল, যারা আল্লাহর বাণী শ্রবণ করত; অতঃপর বুঝে-শুনে তা পরিবর্তন করে দিত এবং তারা তা অবগত ছিল। [সুরা বাকারা – ২:৭৫]
যখন তারা মুসলমানদের সাথে মিলিত হয়, তখন বলেঃ আমরা মুসলমান হয়েছি। আর যখন পরস্পরের সাথে নিভৃতে অবস্থান করে, তখন বলে, পালনকর্তা তোমাদের জন্যে যা প্রকাশ করেছেন, তা কি তাদের কাছে বলে দিচ্ছ? তাহলে যে তারা এ নিয়ে পালকর্তার সামনে তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে। তোমরা কি তা উপলব্ধি কর না? [সুরা বাকারা – ২:৭৬]
দিবস/উদযাপন
আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস
প্রতি বছর ২৮ অক্টোবর আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস পালিত হয়। অ্যানিমেশন শিল্পের শিল্পী, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এই দিবসের মূল উদ্দেশ্য। ২০০২ সালে International Animated Film Association (ASIFA) দিবসটি চালু করে। ১৮৯২ সালের ২৮ অক্টোবর প্যারিসে শার্ল-এমিল রেনোর থিয়েটার অপটিক ব্যবস্থায় অ্যানিমেটেড ছবি প্রদর্শনের ঘটনাকে স্মরণ করে দিনটি বেছে নেওয়া হয়।
ইতিহাসে আজ
১. ৯৬৯ সালের ২৮ অক্টোবর: বাইজেন্টাইনদের হাতে আন্তাকিয়া পুনর্দখল
বাইজেন্টাইন সাম্রাজ্য ৯৬৯ সালের ২৮ অক্টোবর আরব শাসনাধীন আন্তাকিয়া (বর্তমান তুরস্কের আনতাকিয়া) পুনর্দখল করে। ঘটনাটি মধ্যযুগে মুসলিম শাসনাধীন অঞ্চল ও বাইজেন্টাইন সাম্রাজ্যের সংঘাতের ইতিহাসে উল্লেখযোগ্য।
২. ১৬৩৬ সালের ২৮ অক্টোবর: হার্ভার্ড কলেজ প্রতিষ্ঠা
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের আইনসভা হার্ভার্ড কলেজ প্রতিষ্ঠার জন্য অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পায়।
৩. ১৮৮৬ সালের ২৮ অক্টোবর: স্ট্যাচু অব লিবার্টির উদ্বোধন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক হারবারে ফ্রান্সের উপহার হিসেবে নির্মিত স্ট্যাচু অব লিবার্টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড। পরে ভাস্কর্যটি স্বাধীনতা ও গণতন্ত্রের আন্তর্জাতিক প্রতীকে পরিণত হয়।
৪. ১৯১৮ সালের ২৮ অক্টোবর: চেকোস্লোভাকিয়ার স্বাধীনতা ঘোষণা
প্রথম বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে অস্ট্রিয়া-হাঙ্গেরির শাসন থেকে বেরিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে চেকোস্লোভাকিয়া। পরবর্তী সময়ে ১৯৯৩ সালে দেশটি শান্তিপূর্ণভাবে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ায় বিভক্ত হয়।
৫. ১৯৬২ সালের ২৮ অক্টোবর: কিউবা ক্ষেপণাস্ত্র সংকটে উত্তেজনা প্রশমিত
সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ কিউবা থেকে সোভিয়েত ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি করা কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের অবসানের পথ তৈরি হয়।

