Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
অন্যান্য

প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, কারণ জানালেন দুজন

প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, কারণ জানালেন দুজন

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল, অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

রোববার রাতে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে পৃথক পোস্ট দিয়ে এ সিদ্ধান্তের কথা জানান দুজন। পরে যোগাযোগ করা হলে শেহতাজও বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।

প্রীতম তাঁর পোস্টে জানান, প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, একে অপরের প্রতি তাঁদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে।

কেন এমন সিদ্ধান্ত নিতে হয়েছে, সে বিষয়েও কথা বলেছেন প্রীতম। তিনি জানান, সময়ের সঙ্গে তাঁরা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু ক্ষেত্রে বড় পার্থক্য রয়েছে। এ কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে বলে তাঁরা মনে করেছেন।

তবে সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী। নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।

শেহতাজও তাঁর ফেসবুক পোস্টে প্রায় একই কথা জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ পথচলার পর পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রীতমের প্রতি তাঁর সম্মান ও শুভকামনা সব সময় থাকবে বলেও জানান তিনি।

জীবনের এই পরিবর্তনের সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতিও বিষয়টি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

একসঙ্গে কাজ করতে গিয়ে প্রীতম ও শেহতাজের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন শেহতাজ। ২০১৭ সালে ওই কাজের সূত্রে তাঁদের পরিচয়, পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়।

দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। বিয়ের পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও স্মৃতি ভাগ করে নিয়েছেন দুজন।

চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল প্রীতম ও শেহতাজকে।

তবে তাঁদের ঘনিষ্ঠজনদের ভাষ্য, বেশ কিছুদিন ধরেই দুজনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। কাছের মানুষদের মধ্যেও তাঁদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা ছিল। শেষ পর্যন্ত রোববার রাতে দুজনই প্রকাশ্যে দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies