হবিগঞ্জে এনসিপি’র জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে সেখানেই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল দলটি। ১৪৪ ধারার জারির মধ্যেই ওই কর্মসূচিতে যোগ দিতে হবিগঞ্জের পথে রয়েছেন দলটির নেতারা। এনসিপি নেতাদের গাড়ি বহর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌঁছালে বাধা দেয় পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে এনসিপি এই কর্মসূচি ঘোষণার পর একই স্থানে বিএনপি ও ছাত্রদল কর্মসূচি ঘোষণা করায় হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তবে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও কর্মসূচি পালন করতে সেখানে যাচ্ছেন এনসিপির নেতারা।
React:

