Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
অন্যান্য

তেলের দাম শুনে বাইক কেনার ইচ্ছা নেই, পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

তেলের দাম শুনে বাইক কেনার ইচ্ছা নেই, পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

Oplus_131072

নতুন জামালপুর ডেস্ক:

আল্লাহ বাঁচাইছে, কিছুদিনের ভিতরে প্ল্যান ছিল নিজের সবচেয়ে পছন্দের বাইকটা নেব। কিন্তু তেলের দাম শুনে এখন আর ইচ্ছা করতেছে না’—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট দেওয়ায় ভোলার তজুমদ্দিনে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতা মো. নাঈম তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন ও সদস্যসচিব শরীফ হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নাঈমকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাঈমকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে নাঈম দাবি করেন, বহিষ্কারের আগে তাকে কোনো নোটিশ বা কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়া হয়নি। গঠনতন্ত্র অনুসরণ না করে শুধু তেলের দাম বৃদ্ধির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তাকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদককে উপজেলা ছাত্রদল গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করতে পারে কি না—এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন বলেন, ‘আমাদের স্বাক্ষরেই ওই ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। সে হিসেবে আমরা তাকে বহিষ্কার করতে পারি। তা ছাড়া জেলা কমিটির মৌখিক অনুমতি নিয়েই এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।’

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies