Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত।

বুধবার(৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফিল্ড ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে থাকা দুই সৈনিক প্রাণ হারান এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।দুর্ঘটনার পর আহত কর্মকর্তাকে দ্রুত চিকিৎসার আওতায় নেওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত দুই সেনাসদস্য এবং আহত কর্মকর্তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।কী কারণে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এমন দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনই নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।

নিয়মিত সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাস্তব গোলাবারুদ ব্যবহার করে বিভিন্ন ধরনের অনুশীলন পরিচালনা করা হয়ে থাকে। বুধবারের অনুশীলনের সময়ই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies