Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

মদনে ৫ বোতল দেশীয় মদসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

মদনে ৫ বোতল দেশীয় মদসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
নেত্রকোনার মদনে ৫ বোতল দেশীয় মদসহ আল আমিন পাশা (২৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পৌরসভার ইমদাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আল আমিন পাশা মদন পৌরসভার ইমদাদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মদন পৌর যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আল আমিন পাশার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘর থেকে ৫ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের পরিমাণ ২ দশমিক ৫ লিটার। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, আল আমিন পাশা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর রোববার তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়।
মদন থানার ওসি মো. সালাউদ্দিন করিম বলেন, ‘ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আল আমিন পাশাকে ৫ বোতল দেশীয় মদসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies