Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

শিক্ষকদের ভোগান্তি উত্তরণে কাজ করছি: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের ভোগান্তি উত্তরণে কাজ করছি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকরা যে ভোগান্তি পেয়েছেন, আমরা তা উত্তরণে ব্যাপক কাজ করছি। শিক্ষকদের অবসর ভাতা ইতোমধ্যে দেওয়া শুরু করেছি। দ্রুতই শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে আশা করি।আজ রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।তিনি আরো বলেন, ৫ অক্টোবর শিক্ষক দিবসে আমরা শিক্ষকদের স্মরণ করতে চাই। শিক্ষকদের সম্মানিত করতে আমাদের এই আয়োজন। গুণী শিক্ষক বাছাইয়ে আমরা ব্যাপক স্টিয়ারিং কমিটি করেছি। আমরা স্বচ্ছতা চাই। যোগ্যদের সম্মান দিতে চাই। ভালো কাজের জন্য তাদের পুরস্কৃত করতে চাই।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies