Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন: জামায়াত আমির

দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন: জামায়াত আমির

কুমিল্লায় লংমার্চ কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ছয় দফা দাবি সরকার মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করে তারা ঘরে ফিরবেন।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা কি ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গ্যাস ও পানি পান? কৃষকরা কি সময়মতো সার পান? ব্যবসায়ীরা কি চাঁদাবাজমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারেন? কুমিল্লায় দুর্নীতি আছে কি না—আছে। এসব সমস্যার সমাধান চান বলেই আমরা রাস্তায় নেমেছি।’

তিনি বলেন, এই লংমার্চ দেশের সব বিভাগীয় শহরে যাবে। ছয় দফা দাবি আদায়ে আন্দোলন শুরু হয়েছে। সরকার দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করেই তারা ঘরে ফিরবেন।জামায়াত আমিরের ভাষ্য, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধ—এই ছয় দফা দাবিতে তাদের আন্দোলন চলছে।

‘কুমিল্লা বিভাগ আগে বাস্তবায়ন করুন’ কুমিল্লাকে বিভাগ করার দাবির বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ১৯৯৪ সালে সিলেট বিভাগ হওয়ার সময় একই সঙ্গে কুমিল্লাকে বিভাগ করার দাবিও উঠেছিল। কিন্তু কুমিল্লা বিভাগ হয়নি। প্রশ্ন তুলে তিনি বলেন, ‘তাহলে কুমিল্লাবাসীর অপরাধ কী?’

তিনি সরকারকে কুমিল্লা বিভাগ নিয়ে আর টালবাহানা না করে দ্রুত তা বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি নোয়াখালীর বিভাগ দাবির কথাও উল্লেখ করে তিনি বলেন, তাদের দাবিও পূরণ করা উচিত। তবে দীর্ঘদিনের দাবি বিবেচনায় কুমিল্লা বিভাগ আগে বাস্তবায়ন করা প্রয়োজন।কুমিল্লায় বিমানবন্দর চালুর দাবির প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লায় একটি ইপিজেড রয়েছে। যাচাই-বাছাই করে এখানে বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে তার আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা দরকার।

আইনশৃঙ্খলা নিয়ে সরকারের সমালোচনাসরকারের বিভিন্ন প্রতিশ্রুতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি সরকার রক্ষা করছে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করে আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে। একই সঙ্গে যুবসমাজকে রক্ষা এবং দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার আহ্বান জানান তিনি।

পথসভায় কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপিসহ জোটের অন্যান্য নেতারা

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies