Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় করতোয়া নদীর কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ ঘাটে বিএনপির পক্ষ থেকে ৭ থেকে ৯ সেপ্টেম্বর এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। একই স্থানে দুই রাজনৈতিক দলের পৃথক আয়োজনকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়।বিএনপির আয়োজক কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা বলেন, ৭ থেকে ৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে ১৭তম নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কিন্তু এর মধ্যেই জামায়াতের পক্ষ থেকেও একই স্থানে ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি শুরু হয়। সবার সঙ্গে সমন্বয় করে প্রতিযোগিতাটি আয়োজনের চেষ্টা চালানো হচ্ছে।অন্যদিকে জামায়াতে ইসলামীর নৌকাবাইচ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। একই স্থানে দুই পক্ষের প্রতিযোগিতা থাকায় বিষয়টি নিয়ে এক ধরণের জটিলতা তৈরি হয়েছে।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের নির্দেশনানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, নৌকাবাইচ আয়োজনের বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে কোন পক্ষই লিখিত আবেদন জানায়নি। এমনকি বিষয়টি সম্পর্কে উপজেলা প্রশাসন আগে থেকে অবগতও ছিল না। ফলে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার আশঙ্কা দেখা দেওয়ায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies