Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

গ্যাস-বিদ্যুতের জন্য লংমার্চ করে লাভ নেই: ডিএসসিসি প্রশাসক

গ্যাস-বিদ্যুতের জন্য লংমার্চ করে লাভ নেই: ডিএসসিসি প্রশাসক

গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে লংমার্চ করে কোনো সমাধান হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময় বাজার’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।ডিএসসিসি প্রশাসক বলেন, “গ্যাস ও বিদ্যুতের সমস্যা বিগত সরকারের। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আলাদিনের চেরাগ নেই যে, ঘষা দিলেই গ্যাস, বিদ্যুৎ, পানি—সব চলে আসবে। সব সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে—এমনটা নয়।”তিনি আরও বলেন, “গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই। বরং এই লংমার্চে তারা যে পেট্রোল বা গ্যাস ব্যবহার করছে, সেটি শুধুই অপচয়।”আব্দুস সালাম বলেন, ঋণের বোঝা মাথায় নিয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে বলেও দাবি করেন তিনি।এ কারণে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন ডিএসসিসি প্রশাসক।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies