Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

আইন ও সংবিধান মেনে দায়িত্ব পালনের কথা বললেও প্রয়োজন হলে সরকার অনুমতি দিলে ‘ক্রসফায়ার’ চালানোর কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার পুরান ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামি সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব হলো আইন-সংবিধান অনুযায়ী যখন যা করার দরকার, সবই আমরা করব। যেখানে ক্রসফায়ার হয়, যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটা করব।’

ক্রসফায়ারের নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠন।

অনুষ্ঠানে আইজিপি আইন ও সংবিধান মেনে পুলিশের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আইন-সংবিধান অনুযায়ী চলতে হবে। পুলিশের প্রয়োজন, এটা স্বীকার করে নিয়ে আইন ও সংবিধান অনুযায়ী আমাদের কাজ করতে দিন।’

জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর পরিস্থিতি তুলে ধরে আলী হোসেন ফকির বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর পুলিশের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার, দেশবাসীকে প্রকৃত শান্তি দেওয়ার জন্য কাজ করছি।’

পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমরা কোনো মানবাধিকার লঙ্ঘন করি নাই।’

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানোর পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নিতে জনগণের প্রতি আহ্বান জানান আইজিপি। তিনি বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা তাই করতে পারবেন না। আইনের আওতায় থাকতে হবে।’

কথায় কথায় পুলিশের ওপর চড়াও হওয়ার প্রবণতা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে আলী হোসেন ফকির বলেন, ‘আমাদেরও চেক অ্যান্ড ব্যালেন্স আছে। আমরা যদি ব্যবস্থা না নিই, তবে আপনারা প্রশ্ন করতে পারেন।’

দেশে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। আইজিপি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে চাইলে পুলিশের কোনো বিকল্প নেই।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies