Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। রবিবার (২৫ অক্টোবর) ভোর ৫টা থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কারখানার উৎপাদন বিভাগের প্রধান ফজলুল হক।

কারখানা সূত্রে জানা গেছে, দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির। গ্যাস সংকটের কারণে টানা সাত মাস বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর কারখানাটিতে গ্যাস সরবরাহ শুরু হলে উৎপাদনও চালু হয়। তবে ৭ অক্টোবর বয়লার প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আবার উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত শেষে ১৬ দিনের বিরতি পেরিয়ে গত ২৩ অক্টোবর উৎপাদন শুরু হলেও দুই দিন না যেতেই গ্যাস সংকটে ফের বন্ধ হয়ে গেল কারখানাটি।

উৎপাদন বিভাগের প্রধান ফজলুল হক জানান, কারখানায় উৎপাদন চালু রাখতে গ্যাসের চাপ ৪২ থেকে ৪৩ পিএসআই প্রয়োজন। কিন্তু প্রয়োজনীয় চাপ না পাওয়ায় রবিবার ভোর থেকে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে আবার উৎপাদন শুরু করা হবে। কারখানাটিতে গ্যাস সরবরাহ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীন কারখানাটিতে উৎপাদিত সার ১ হাজার ৯০০ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সরবরাহ করা হয়।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies