Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

মাদারগঞ্জে মেয়র প্রার্থী মান্নানের উঠান বৈঠক: উন্নত পৌরসভা গড়ার অঙ্গীকার

মাদারগঞ্জে মেয়র প্রার্থী মান্নানের উঠান বৈঠক: উন্নত পৌরসভা গড়ার অঙ্গীকার

আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি ||

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নানের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জ পৌরসভার বাণীকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠকে নারী-পুরুষসহ প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন।

পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেয়র প্রার্থী আব্দুল মান্নান চেয়ারম্যান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি মাদারগঞ্জ পৌরসভার মানুষের পাশে থেকে তাদের সেবায় আত্মনিয়োগ করতে চাই। পৌরসভার সামগ্রিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হলে দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলব।”

আব্দুল মান্নান আরও উল্লেখ করেন, পৌরসভার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। সততা, নিষ্ঠা ও জবাবদিহির মাধ্যমে পৌরবাসীর প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করে তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, পৌর শ্রমিক দলের সভাপতি বজলু সরকার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল, মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব কামরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এছাড়াও স্থানীয় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies