Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
ইসলামপুর

ইসলামপুরে লস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ইসলামপুরে লস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ এনামুল হক
ইসলামপুর জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের এলাকার সভুকুড়া মিনি স্টেডিয়ামে খেলার মাঠে মরহুম লস্কর আলী স্মৃতি টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪অক্টেবর) বিকেলে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জামালপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। লস্কর আলী স্মৃতি ফুটবল টুনামেন্টের সভাপতি ও গোয়ালেরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন,ইসলামপুর উপজেলা বিএনপির মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নাসিদা শাফিজ বিনতী।

১৬ দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ইসলামপুর ফুটবল একাডেমি ও মরহুম হাজীশামসুদ্দিন স্মৃতি ফুটবল একাদশ গাইবান্ধা। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে ৫–৩ গোলে মরহুম হাজী শামসুদ্দীন স্মৃতি ফুটবল একাদশ গাইবান্ধা একাদশ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ জুবায়ের, ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান লস্কর, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, যুবদল নেতা আরিফ লস্কর, ছাত্রনেতা নুরে আলম নিঝুমসহ স্থানীয় ক্রীড়ামোদী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে আশরাফ আলী বলেন, “যুবসমাজকে ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্টের বিকল্প নেই। মরহুম৷ লস্কর আলী ছিলেন এলাকার একজন সমাজহিতৈষী ও ক্রীড়াবান্ধব ব্যক্তি। তার স্মরণে এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”

উদ্বোধক নাফিদা শাফিজ বিনতী বলেন, “আমার চাচার স্মৃতিকে ধরে রাখতে আমরা প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজন করব। এলাকার ক্রীড়াপ্রেমীদের উৎসাহ ও ভালোবাসাই আমাদের এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা যোগাচ্ছে।”

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন জামালপুর ২ ইসলামপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু । পুরো মাঠজুড়ে দর্শকদের বিপুল উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে টুর্নামেন্টের ফাইনাল আয়োজন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies