Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

উস্কানিমূলক বক্তব্য দিয়ে লাভ নেই, জনগণই শেষ কথা: সমাজকল্যাণ মন্ত্রী

উস্কানিমূলক বক্তব্য দিয়ে লাভ নেই, জনগণই শেষ কথা: সমাজকল্যাণ মন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে লাভ নেই, জনগণই শেষ কথা। ‘দেখে নেব, ফেলে দেব’ এ ধরনের হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। জনগণই এসব হুমকির যোগ্য জবাব দেবে।

আজ দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার চোপাগাড়ী থেকে হাটপাড়া সড়ক নির্মাণ ও উন্নয়ন কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে ৬টি সড়ক নির্মাণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকার গঠনের শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে। কেউ কেউ বলছেন, ‘দেখে নেব, ফেলে দেব।’ তবে জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য। দেশের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়া বর্তমান বিএনপি সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন। এই দলটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই কোনো হুমকি-ধমকি ও নির্যাতনকে ভয় পায়নি। 

ষড়যন্ত্রকারী ও বিরোধীদের উদ্দেশে মন্ত্রী বলেন, গায়ের জোর দেখিয়ে যারা নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছেন তাদের জনগণের কাছে যাওয়ার আহ্বান জানাই। জনগণ যদি আপনাদের পছন্দ করে, তাহলে রাজনৈতিক ভাবে এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে। অন্যথায় জনগণের মুখোমুখি দাঁড়ানোর চেষ্টা করবেন না। তিনি বলেন, জনগণই আপনাদের কার্যক্রমের সঠিক জবাব দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এসএম শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।-বাসস

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies