Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

Oplus_131072


নতুন জামালপুর ডেস্ক:
দেশে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে এ নির্বাচনী কার্যক্রম শুরু হবে। সোমবার (১২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সাধারণত নির্বাচনের ৪২ দিন আগে তফসিল ঘোষণা করা হয়ে থাকে।
সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ছাড়াও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে প্রাথমিক আলোচনা শেষে বিস্তারিত বিষয়গুলো পর্যালোচনার জন্য একটি কমিটির মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ দায়িত্ব ও ক্ষমতা পুনর্বণ্টনের কিছু বিষয় অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে সময়মতো বাদ দেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়েছে। এ জন্য একটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। প্রস্তাবটি পরীক্ষামূলকভাবে কয়েকটি উপজেলা ও ইউনিয়নে চালু করা হবে। এর কার্যকারিতা ও সফলতা মূল্যায়নের পর পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies