Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে বিমানবন্দরটির উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা-সংক্রান্ত এক সভার শুরুতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকভাবে চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। বিমানবন্দরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

কক্সবাজার থেকে কোন কোন এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান মন্ত্রী। প্রাথমিকভাবে কোন কোন দেশে ফ্লাইট চালু করা হবে, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিভিন্ন দেশের এয়ারলাইন্সের কান্ট্রি হেডদের সঙ্গে আলোচনা করা হবে।

বিমানবন্দরটি থেকে কতটি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে এবং কোন কোন দেশে সরাসরি ফ্লাইট চালু করা যাবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

উদ্বোধনের সম্ভাব্য সময় সম্পর্কে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন এবং ২৯ অক্টোবর দেশে ফিরবেন। এরপর প্রধানমন্ত্রীর সময়সূচি অনুযায়ী উদ্বোধনের তারিখ চূড়ান্ত করা হবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies