অবশেষে খুলছে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। বুধবার সকাল ৯ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
বিশেষায়িত এই জাদুঘরটির প্রতিটি কোণে ফুটিয়ে তোলা হয়েছে- গত ১৭ বছরের স্বৈরশাসনের নির্যাতন, আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার প্রতিরোধের নানা স্মৃতিচিহ্ন ও দালিলিক প্রমাণ দিয়ে।
সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার ও সরকারি বন্ধের দিন বাদে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে এই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। প্রাপ্ত বয়স্কদের জন্য প্রবেশ ফি ধরা হয়েছে ৫০ টাকা। শিশুদের প্রবেশ ফি ২০ টাকা। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য প্রবেশ ফি ধরা হয়েছে ৫০০ টাকা। এ ছাড়া অন্যান্য দেশের নাগরিকদের প্রবেশ ফি দিতে হবে ২০০০ টাকা।




