Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

বিসিএস শিক্ষা ক্যাডারের সব বদলি-পদায়ন স্থগিত

বিসিএস শিক্ষা ক্যাডারের সব বদলি-পদায়ন স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের সব ধরনের বদলি ও পদায়ন কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ, দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের সার্বিক প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষাক্রম পরিচালনা আরও সুসংহত করার লক্ষ্যে ৬ অক্টোবর থেকে বদলি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো বদলির আবেদন বিবেচনা করা হবে না এবং বদলি বা পদায়নের কোনো আদেশও জারি করা হবে না।

তবে অতি জরুরি বা প্রশাসনিক প্রয়োজনে কর্তৃপক্ষের বিশেষ বিবেচনায় কোনো কোনো ক্ষেত্রে এ সিদ্ধান্তের আওতামুক্ত রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা না আসা পর্যন্ত বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies