নিজস্ব প্রতিবেদক:
আগামী ৮ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। তাই এই ২২ দিন ইলিশ মাছ ধরা,বিক্রি,পরিবহন,বিপনন নিষিদ্ধ করেছে সরকার।
মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন প্রস্তুতি হিসাবে আজ দুপুরে চট্রগ্রাম সার্কিট হাউজের এক সভা কক্ষে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় বক্তব্য রাখেন,জেলা মৎস কর্মকর্তা ছালমা বেগম।এ সময় আরও উপস্থিত ছিলেন সামুদ্রিক মৎস দপ্তরের কর্মকর্তারা এবং নৌ-পুলিশ,কোস্ট গার্ড,নৌ-বাহিনী এবং মৎস ও ফল আড়তদার সমিতি ও বরফ কল মালিক সমিতির কর্মকর্তাবৃন্দ।
সভায় তারা বলেন, প্রতিটি মা ইলিশ ৩ থেকে ১৫ লক্ষ পর্যন্ত ডিম দিয়ে থাকে। এসময় যদি ইলিশ শিকার বন্ধ করা যায় ইলিশের উৎপাদন আরও কয়েক গুন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।তাই সরকার এই ২২ দিনের ইলিশ শিকার বা বিক্রি অবৈধ ঘোষনা করেছেন।
তারা আরও বলেন এই ২২ দিন সরকার উপকূলীয় এলাকায় জেলে পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবেন।




