Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ

নতুন জামালপুর ডেস্ক:

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট নেওয়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের কাছে সার্ক পুনরুজ্জীবন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে ভুটানের সমর্থন চেয়েছে বাংলাদেশ।

শুক্রবার জার্মানি যাওয়ার পথে দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান তার সঙ্গে সাক্ষাৎ করেন।

বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

সাক্ষাতে দুই মন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ হিসেবে ভুটানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

এ ছাড়া ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) প্রকল্পে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান দুই মন্ত্রী। বিশেষ করে পেশাদার, দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর মাধ্যমে বাংলাদেশ সহযোগিতা করতে আগ্রহী বলে তারা উল্লেখ করেন।

সাক্ষাতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নত দক্ষিণ এশিয়া গড়ার স্বপ্নের কথাও স্মরণ করেন তারা। একই সঙ্গে এ অঞ্চলের দেশ ও জনগণের সামষ্টিক কল্যাণ নিশ্চিত করা এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন কামনা করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান শেষে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies