Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষ করে নতুন মাইলফলক সাজিয়া সুলতানার

আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষ করে নতুন মাইলফলক সাজিয়া সুলতানার

জামালপুর ডেস্ক:

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে নতুন এক মাইলফলক গড়েছেন সাজিয়া সুলতানা হ্যাপি। ফ্রান্সের নিসে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের এই নারী ট্রায়াথলেট।

মেয়েদের ৪০ থেকে ৪৪ বছর বয়সী শ্রেণিতে অংশ নিয়ে সাজিয়া ৭ ঘণ্টা ৫১ মিনিট ৭ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেন। তার বিব নম্বর ছিল ৫১১। বয়স শ্রেণিতে ৩৬৪ জন প্রতিযোগীর মধ্যে তিনি ৩৫৪তম হয়েছেন। আর নারী প্রতিযোগীদের সামগ্রিক হিসাবে ২ হাজার ৭২৫ জনের মধ্যে তার অবস্থান ১ হাজার ৭০৩তম।

আয়রনম্যান ৭০.৩ ট্রায়াথলনের হাফ-ডিস্ট্যান্স সংস্করণ। এতে ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১ দশমিক ১ কিলোমিটার দৌড়—এই তিনটি ধাপ সম্পন্ন করতে হয়। সব মিলিয়ে প্রায় ১১৩ কিলোমিটারের কঠিন এই প্রতিযোগিতা সফলভাবে শেষ করেন সাজিয়া।

পেশাগত জীবনের ব্যস্ততার পাশাপাশি দুই সন্তানের মা সাজিয়া দীর্ঘদিন ধরে ট্রায়াথলনের জন্য প্রস্তুতি নিয়েছেন। নিয়মিত অনুশীলন, শারীরিক সক্ষমতা ধরে রাখা এবং প্রতিযোগিতার উপযোগী করে নিজেকে প্রস্তুত করার দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ অর্জন করেন।

বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ ট্রায়াথলেটদের সঙ্গে একই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করে পুরো কোর্স শেষ করাই সাজিয়ার এই অভিযানের বড় অর্জন। বয়স শ্রেণিতে তার অবস্থান পেছনের দিকে হলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো মর্যাদাপূর্ণ আসরে অংশ নিয়ে নির্ধারিত পুরো পথ সফলভাবে শেষ করা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies