Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জাতীয়

মুদি ব্যবসায়ীর গুদাম থেকে ১৫ হাজার ৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ

মুদি ব্যবসায়ীর গুদাম থেকে ১৫ হাজার ৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ

বাগেরহাটের মোংলায় মুদি ব্যবসায়ীর গুদাম থেকে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করা বিপুল পরিমাণ অবৈধ অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের একটি আভিযানিক দল মোংলা পৌর শহরের প্রধান বাজারে ‘মেসার্স শোভা স্টোর’ নামের প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালায়। এ সময় গুদামে মজুত থাকা ৭৮টি ব্যারেল থেকে মোট ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে, শোভা স্টোরের মালিক সবুর তালুকদার দীর্ঘদিন ধরে সমুদ্রগামী জাহাজ ও বিভিন্ন চোরাই সিন্ডিকেটের কাছ থেকে অপরিশোধিত সয়াবিন তেল সংগ্রহ করে আসছিলেন। পরে ওই তেলে ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল উপাদান মিশিয়ে স্থানীয় বাজারে বোতলজাত তেল হিসেবে বিক্রি করা হতো।

অভিযানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কোস্ট গার্ডকে স্থানীয় পুলিশ সদস্য ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা সহযোগিতা করেন।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড এ অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দ করা সয়াবিন তেল মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও চোরাচালানবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা তেল নিলাম অথবা ধ্বংসের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies