Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
সরিষাবাড়ি

সরিষাবাড়িতে পূজার মণ্ডপে নাচতে গিয়ে অসুস্থ হয়ে মন্দির কমিটির সম্পাদকের মৃত্যু

সরিষাবাড়িতে পূজার মণ্ডপে নাচতে গিয়ে অসুস্থ হয়ে মন্দির কমিটির সম্পাদকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে দুর্গাপূজা মণ্ডপে গানের তালে নাচতে নাচতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনোরঞ্জন চন্দ্র দাস (৫৫)। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে পৌরসভার শিমলাপল্লী কালী ও দুর্গা মন্দিরের পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত মনোরঞ্জন চন্দ্র দাস পৌরসভার কামরাবাদ দাসপাড়া গ্রামের মৃত মোহন চন্দ্র দাসের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক এবং শিমলাপল্লী কালী ও দুর্গা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ৩৬ বছর দায়িত্ব পালন করেছেন। পরিবারের সদস্য ও স্বজনদের ভাষ্য, তিনি ডায়াবেটিসে ভুগছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের পিসি শরিফুল ইসলাম জানান, সোমবার রাতে গানের তালে নাচার একপর্যায়ে মনোরঞ্জন অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি মণ্ডপের সামনের সিঁড়িতে বসে পড়েন। এ সময় তাঁর মাথায় পানি ঢালা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

এদিকে, একই পূজামণ্ডপে সৌরভ ও নীরব নামে আরও দুজন অসুস্থ হয়ে পড়লে তাঁদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁরা বর্তমানে সুস্থ রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পৌরসভার কামরাবাদ কেন্দ্রীয় শ্মশানঘাটে মনোরঞ্জন চন্দ্র দাসের শেষকৃত্য সম্পন্ন হয়।

মন্দির ও পূজামণ্ডপ কমিটির সভাপতি মানিক চন্দ্র দাস তাঁর প্রতিবেশী মনোরঞ্জনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, পূজামণ্ডপে গানের তালে নাচার সময় অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে মনোরঞ্জন চন্দ্র দাসের মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies