Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
সরিষাবাড়ি

সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ, প্রেস কনফারেন্স

সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ, প্রেস কনফারেন্স

‘ফ্যামিলি কার্ড কার্যক্রম—স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ এই লক্ষ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, সরিষাবাড়ী, জামালপুরের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য, কার্যক্রমের বিভিন্ন দিক এবং তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
অনুষ্ঠানে ভিডিও প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক ও এর উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

ভিডিও প্রেস ব্রিফিং শেষে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সততা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সরিষাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি খাইরুল ইসলাম বিদ্যুৎ এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার ফাহিম তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরিষাবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মদন গোপাল পাল।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে উপযুক্ত ও প্রকৃত সুবিধাভোগী পরিবারকে চিহ্নিত করে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করা হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সঠিক তথ্য সংগ্রহ ও নির্ভুলভাবে তা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রেস কনফারেন্সে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ফ্যামিলি কার্ড কার্যক্রমের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies