Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
সরিষাবাড়ি

দুই দিন পরই ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

দুই দিন পরই ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

Oplus_131072


স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে পুনরায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর উৎপাদন শুরুর মাত্র দুই দিনের মধ্যেই বয়লারে লিকেজ ও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়।
কারখানাটির ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারখানার অন্যান্য যন্ত্রপাতি সচল রয়েছে এবং অ্যামোনিয়া উৎপাদন স্বাভাবিকভাবে চলছে। তবে বয়লারে সামান্য ত্রুটি দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ত্রুটি মেরামতের কাজ চলছে এবং আগামী এক থেকে দুই দিনের মধ্যে উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় আট মাস বন্ধ থাকার পর গত সোমবার রাত ৩টার দিকে কারখানাটিতে আবার ইউরিয়া উৎপাদন শুরু হয়েছিল।
কারখানা সূত্রে জানা গেছে, যমুনা সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ কারখানার কমান্ড এলাকার ২১টি জেলায় সরবরাহ করা হয়ে থাকে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies