মোঃ এনামুল হক, ইসলামপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো পৌর বিএনপির কর্মী সমাবেশ।
মঙ্গলবার (২০অক্টোবর ) দুপুরে পৌর এলাকার ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে ইসলামপুর পৌর বিএনপির , ১,২,৩ নং ওয়ার্ডে উদ্যোগে এ সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব জাকির হোসেন ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু, তিনি বলেন, দেশ আজ ভয়াবহ সংকটে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রাজপথেই হবে চূড়ান্ত জবাব।
সমাবেশে বক্তব্য দেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি ও মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবীনেওয়াজ খাঁন বিপুল, আজমউদ্দৌলাহ পাহালোয়ান,পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সহ সভাপতি নেতা জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর, সহ সভাপতি উপজেলা বিএনপির একে এম শহীদুর রহমান , উপজেলা বিএনপির সহ সাধারন সাংগাঠনিক নোমান, উপজেলা বিএনপির যুবদল সদস্য সচিব মাহমুদুল হাসান লুলু,উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, পৌর বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান হিরু প্রমুখ।
কর্মী সমাবেশে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।




