Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
ইসলামপুর

ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের ১০ বছর পূর্তি উদযাপিত

ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের ১০ বছর পূর্তি উদযাপিত

মোঃ এনামুল হক ।।

ক্রীয়াই শক্তি ক্রীয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল,এমন বক্তব্যর দিয়ে​ জামালপুরের ইসলামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতাল (প্রাঃ)-এর ১০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।২০১৭

​শনিবার (১৯সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর উপজেলা অডিটরিয়ামে হাসপাতাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এডভোকেট আনসার আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু। প্রধান অতিথির বক্তব্যে প্রথমেই বলেন ক্রীয়াই শক্তি ক্রীয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এমন স্লোগানে মাঝেই তিনি হাসপাতালের ১০ বছরের চিকিৎসা সেবার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

​হাসপাতালের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন,এ কে এম শহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,মানবাধিকার বিষয়ক সম্পাদক নাফিদা সাফিজ বিনতি,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী এবং বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভা শেষে হাসপাতালটির উত্তরোত্তর সাফল্য,দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies