Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
জামালপুর

মধ্যরাতে মশাল জ্বালিয়ে যুবলীগের মিছিল জামালপুরে

মধ্যরাতে মশাল জ্বালিয়ে যুবলীগের মিছিল জামালপুরে

জামালপুর শহরে মধ্যরাতে মশাল মিছিল করেছে জেলা যুবলীগের ব্যানারে একদল নেতা-কর্মী। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের ফৌজদারী মোড়সংলগ্ন বাইপাস সড়কে এ মিছিল বের করা হয়।

ভিডিও চিত্রে দেখা যায়, মিছিলে প্রায় ৩০ থেকে ৪০ জন অংশ নেন। মশাল হাতে সড়কে তারা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের কণ্ঠে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘নিখিল ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘নিখিল ভাইয়ের কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে’ এবং ‘অবৈধ রায়, মানি না, মানবো না’ স্লোগান শোনা যায়।

মিছিলের সামনে থাকা ব্যানারে লেখা ছিল, ‘অবৈধ কাঙারু কোর্টে ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’। ব্যানারের নিচে আয়োজক হিসেবে ‘জামালপুর জেলা যুবলীগ’ লেখা ছিল।

তবে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে কারা ছিলেন, তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়নি। একইভাবে মিছিলের নেতৃত্বে কে বা কারা ছিলেন, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies