Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
বকশীগঞ্জ

ছোট ভাই যুবলীগ নেতার পক্ষে সাফাই: বক্তব্য প্রত্যাহার করলেন বকশীগঞ্জ বিএনপি সভাপতি

ছোট ভাই যুবলীগ নেতার পক্ষে সাফাই: বক্তব্য প্রত্যাহার করলেন বকশীগঞ্জ বিএনপি সভাপতি

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জের সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের যুবলীগে যোগদানের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শ ছিল—এমন বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ উল্লেখ করে তা প্রত্যাহার করে নিয়েছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মানিক সওদাগর বলেন, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি আবেগপ্রবণ হয়ে একটি বক্তব্য দিয়েছিলেন।

তিনি বলেন, ‘‘সাবেক পৌর মেয়র ও আমার ছোট ভাই নজরুল ইসলাম সওদাগর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শে যুবলীগে যোগ দিয়েছেন—এমন একটি বক্তব্য আমি দিয়েছিলাম। কিন্তু আমার দেওয়া ওই বক্তব্যটি সঠিক নয়।’’

উপজেলা বিএনপির সভাপতি আরও বলেন, বক্তব্যটি ছিল সম্পূর্ণ তার ব্যক্তিগত মন্তব্য এবং অসাবধানতাবশত দেওয়া একটি ‘স্লিপ অব টাং’। এ কারণে তিনি প্রকাশ্যে ওই বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছেন।

তিনি বলেন, ‘‘আমি আমার দেওয়া বক্তব্যটি প্রত্যাহার করে নিচ্ছি।’’

সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করার চেষ্টা করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।

জামালপুরের বকশীগঞ্জের সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের যুবলীগে যোগদানের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শ ছিল—এমন বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ উল্লেখ করে তা প্রত্যাহার করে নিয়েছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মানিক সওদাগর বলেন, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি আবেগপ্রবণ হয়ে একটি বক্তব্য দিয়েছিলেন।

তিনি বলেন, ‘‘সাবেক পৌর মেয়র ও আমার ছোট ভাই নজরুল ইসলাম সওদাগর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শে যুবলীগে যোগ দিয়েছেন—এমন একটি বক্তব্য আমি দিয়েছিলাম। কিন্তু আমার দেওয়া ওই বক্তব্যটি সঠিক নয়।’’

উপজেলা বিএনপির সভাপতি আরও বলেন, বক্তব্যটি ছিল সম্পূর্ণ তার ব্যক্তিগত মন্তব্য এবং অসাবধানতাবশত দেওয়া একটি ‘স্লিপ অব টাং’। এ কারণে তিনি প্রকাশ্যে ওই বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছেন।

তিনি বলেন, ‘‘আমি আমার দেওয়া বক্তব্যটি প্রত্যাহার করে নিচ্ছি।’’

সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করার চেষ্টা করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies